Returns, Exchange and Refund Policy – Shopio.com.bd
আপনার প্রিয় অনলাইন শপ Shopio.com.bd-এ আপনাকে স্বাগতম। আমরা সবসময় গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দিতে চাই। তবে কোনো কারণে ত্রুটিপূর্ণ পণ্য পেলে চিন্তার কারণ নেই। কারণ আমাদের এই Policy অনুযায়ী আপনি খুব সহজেই পণ্য পরিবর্তন করতে পারবেন। তাছাড়া আমাদের লক্ষ্য হলো আপনার কেনাকাটাকে একদম ঝামেলাহীন রাখা। ফলে আপনি আত্মবিশ্বাসের সাথে শপিং করতে পারেন।
Returns, Exchange and Refund Policy (রিটার্ন বা এক্সচেঞ্জের বা রিফান্ড) শর্তাবলী:
- ১. সময়সীমা: পণ্য ডেলিভারি পাওয়ার পর ৩ দিনের মধ্যে আবেদন করতে হবে।
- ২. পণ্যের অবস্থা: পণ্যটি অব্যবহৃত, ধোয়া হয়নি এমন এবং অরিজিনাল ট্যাগ ও প্যাকেজিং সহ থাকতে হবে।
- ৩. ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য: ভুল সাইজ, কালার বা ত্রুটিপূর্ণ পণ্যের ক্ষেত্রে আমরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই সেটি পরিবর্তন করে দেব (ভিডিও থাকা সাপেক্ষে)।
- ৪. রিপ্লেসমেন্ট: স্টক থাকা সাপেক্ষে নতুন পণ্য পাঠিয়ে দেওয়া হবে। স্টক না থাকলে সমমূল্যের অন্য পণ্য দাবি করা যাবে।
Return Policy
প্রথমত: আপনার অর্ডার নম্বর এবং আনবক্সিং ভিডিও সহ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন বা কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
দ্বিতীয়ত: Shopioর টিম ভিডিওটি রিভিউ করে আপনার রিটার্ন রিকোয়েস্টটি এপ্রুভ করবেন।
তৃতীয়ত: আমাদের কুরিয়ার পার্টনার পণ্যটি সংগ্রহ করবে অথবা আপনাকে আমাদের ঠিকানায় পাঠাতে হবে।
Exchange Policy
প্রথমত: কাস্টমারের অর্ডারকৃত প্রোডাক্ট ডেলিভারি ম্যান এর সামনে আনবক্সিং করেন। সেখানে কাস্টমারের অর্ডারের বাহিরে অন্য প্রোডাক্ট যায় সেক্ষেত্রে আনবক্সিং ভিডিওর প্রয়োজন নেই। তখন কাস্টমার ডেলিভারি চার্জ দিয়ে দিলে, আমরা পুনরায় নতুন প্রোডাক্ট কাস্টমারের কাছে পাঠাবো। পরবর্তীতে তাকে ডেলিভারি চার্জ দিতে হবে না।
দ্বিতীয়ত: কাস্টমার প্রোডাক্ট রিসিভ করার পর সেটি বাসায় নিয়ে গিয়ে আনবক্সিং করেন সে ক্ষেত্রে ভিডিও অবশ্যই প্রয়োজন হবে। আমাদের ভিডিও পাঠালে আমরা যাচাই করব। এরপর নতুন প্রোডাক্ট পাঠানো হবে এবং পুরনোটি কুরিয়ার নিয়ে আসবে। সেক্ষেত্রে কাস্টমারকে নতুন করে ডেলিভারি চার্জ দিতে হবে না।
তৃতীয়ত: কাস্টমারের ব্যক্তিগত পছন্দ পরিবর্তনের কারণ (যেমন: অন্য কালার হলে ভালো হত, কালার মানাচ্ছে না ইত্যাদি) এক্সচেঞ্জের জন্য গ্রহণযোগ্য নয়।
রিফান্ড পলিসি:
পণ্য আমাদের কাছে পৌঁছানোর পর সব শর্ত পূরণ হলে ৫-৭ কার্যদিবসের মধ্যে আপনার প্রদানকৃত পেমেন্ট মেথডে (বিকাশ/নগদ/ব্যাংক) টাকা রিফান্ড করে দেওয়া হবে।
বিঃদ্রঃ: কাস্টমারের ব্যক্তিগত পছন্দ পরিবর্তনের কারণ (যেমন: কালার মানাচ্ছে না) রিটার্ন বা এক্সচেঞ্জের জন্য গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র ত্রুটিপূর্ণ বা ভুল পণ্যের ক্ষেত্রে এই পলিসি কার্যকর।

